National
মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান
দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগের সাম্প্রতিক খবরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি বলেছে, প্রতিটি অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক
লেখক নিজস্ব প্রতিবেদক54K বার পড়া

দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগের সাম্প্রতিক খবরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি বলেছে, প্রতিটি অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। নির্যাতনের শিকার শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করতে হবে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে এমজেএফ।



