National
শ্রীপুরে থানা ফটকের সামনে যুবলীগের মিছিল, আটজনকে পুলিশে সোপর্দ
গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি106K বার পড়া

গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা ফটকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে আছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকিদের নাম জানা যায়নি। আটক ব্যক্তিদের দলীয় পরিচয় জানা যায়নি।
থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় মিছিলটি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।মোহাম্মদ শাহীনুর আলম, শ্রীপুর থানার ওসি



