National
মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
লেখক নিজস্ব প্রতিবেদক80K বার পড়া

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিষয়ে জানতে সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।
ওসি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তাঁর ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।



