মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি বাসের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাসটির সুপারভাইজার রোকুনুজ্জামান (৫৭), বাসচালকের সহকারী চঞ্চল বিশ্বাস (২৩) ও যাত্রী সালাউদ্দিন আহমেদ (৩২)।