ঘড়িতে তখন রাত দেড়টা। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠের চারপাশে সুনসান নীরবতা। মাসখানেক আগেও এখানে কিশোর-তরুণদের জটলা লেগে থাকত। প্রকাশ্যে বসত মাদকের আসর। গাঁজার তীব্র গন্ধ আর বিকট শব্দে মোটরসাইকেলের ছোটাছুটি ছিল রাতের পরিচিত দৃশ্য। তবে সেই দৃশ্য বদলেছে। এখন গভীর রাতেও মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছে।
টাউন হল মাঠ থেকে কিছুটা দূরে সার্কিট হাউস মোড়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সন্ধ্যার পর মাঠের বিভিন্ন স্থানে বসত কিশোর-তরুণদের মাদকের আড্ডা। রাত বাড়ার সঙ্গে জটলাও বাড়ত। এখন সেখানে আগের দৃশ্য চোখে পড়ছে না।