National
ছাত্রদল নেতা নয়ন: চাঁদাবাজি, দখলবাজি
আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে কারওয়ান বাজারে চাঁদা তোলার অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি। তবে আদাবর এলাকায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও নানা অপরাধের অভিযোগ উঠেছে। মনসুরাবাদ হাউজিংয়ে সড়ক সংস্কার কাজে ভবনমালি
লেখক শর্টস133K বার পড়া

আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে কারওয়ান বাজারে চাঁদা তোলার অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি। তবে আদাবর এলাকায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও নানা অপরাধের অভিযোগ উঠেছে। মনসুরাবাদ হাউজিংয়ে সড়ক সংস্কার কাজে ভবনমালিকদের জোর করে নিজেদের লোক দিয়ে পানি-পয়ঃনিষ্কাশন লাইনের কাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা আদায় করা হতো। মাসুম বাবুলের বাড়ি দখলের চেষ্টার অভিযোগও আছে নয়নের বিরুদ্ধে। ডিবি এসব অভিযোগ খতিয়ে দেখছে।



