কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে দুটি কোরাল বিক্রি হয়েছে ৩০ হাজার ৪২০ টাকায়। সাগরে জেলেদের জালে ধরা পড়ে মাছ দুটি। আজ মঙ্গলবার সকালে ও গতকাল সোমবার মাছ দুটি বিক্রি করেন বাজারের ব্যবসায়ী সেলিম বাহাদুর।
বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার জেলে শফি আলম ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কোরাল নিয়ে বাজারে আসেন। মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মাছটি ১৩ হাজার টাকায় কিনে নেন। পরে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে এক প্রবাসীর কাছে মাছটি ১৩ হাজার ৫২০ টাকায় বিক্রি করেন।