National
প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছেছেন, যোগ দিয়েছেন জনসভায়
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নগরের ঐতিহাসিক মাদ্রা
লেখক প্রতিনিধি56K বার পড়া

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। বেলা ৩টা ২৮ মিনিটে তিনি জনসভায় পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, বেলা সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর রাজশাহীতে পৌঁছানোর কথা ছিল। এরপর নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি ছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রাজশাহীতে পৌঁছান। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি রাজশাহীর আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণেরও কর্মসূচি রয়েছে।



