সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যের (এমপি) নির্বাচনী এলাকায় বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পার্থক্য আছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপির সংসদ সদস্যরা কোটি কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন। এ নিয়ে বিরোধী দল কথা বললে অন্য একটা খাত থেকে সামান্য বরাদ্দ দেওয়া হয়। বাচ্চারা কান্নাকাটি করলে তাদের চকলেট দেওয়া হয়। বিরোধী দলকে চকলেট দিয়ে খুশি করে, আর তারা বিরিয়ানি খায়।