দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, শান্তি ও মঙ্গল কামনায় মহানবমীর পূজা ও অঞ্জলি দিয়েছেন ভক্তরা।
আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ পূজারিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক ও কাঁসর ঘণ্টার শব্দে চলে পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে অনেকে মন্দির প্রাঙ্গণের মেলায় ঘুরে কেনাকাটা করেন।
দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহানবমী। এদিন দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয় কামনা করেন ভক্তরা। দেবীর কাছে প্রার্থনা করেন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল।