রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে কৃষিপণ্য কিনতে যাচ্ছিলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত ব্যবসায়ী। উদ্দেশ্য ছিল মৌসুমের শুরুতে বীজ ও অন্য কৃষিপণ্য কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করা। গতকাল সোমবার সন্ধ্যায় জাজিরার কাজীরহাট বাজার থেকে একসঙ্গে যাত্রা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাঁদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান পাঁচ ব্যবসায়ী। আহত হয়েছেন তাঁদের সঙ্গে থাকা আরও দুই ব্যবসায়ী।