প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসরকারি বিমান পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা বা সহযোগিতা স্মারকের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান।