National
সুপারভাইজার চালাচ্ছিলেন বাস, পেছনের সিটে ঘুমাচ্ছিলেন চালক
নাটোরের বনপাড়ায় আরপি স্পেশাল পরিবহনের বাসটি দুর্ঘটনার সময় চালাচ্ছিলেন এটির সুপারভাইজার সোহেল রানা। এ সময় চালক ও সহকারী পেছনের সিটে ঘুমাচ্ছিলেন। এই তথ্য জানিয়েছেন ওই বাসের তিনজন যাত্রী।
লেখক প্রতিনিধি94K বার পড়া

নাটোরের বনপাড়ায় আরপি স্পেশাল পরিবহনের বাসটি দুর্ঘটনার সময় চালাচ্ছিলেন এটির সুপারভাইজার সোহেল রানা। এ সময় চালক ও সহকারী পেছনের সিটে ঘুমাচ্ছিলেন। এই তথ্য জানিয়েছেন ওই বাসের তিনজন যাত্রী।
নিহত সোহেল রানার (৩৮) বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ফরাদপুর গ্রামে। তাঁর স্ত্রী ও দুই ছেলে–মেয়ে। তাঁর পরিবারের সদস্যরা জানান, সোহেল রানা আগে বাসের চালক ছিলেন। বছর দুয়েক আগে তিনি বাসের সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত ৩২ জন।



