National
দেশে পাঁচ বছরে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ বজ্রপাত, কত মৃত্যু
দেশে গত পাঁচ বছরে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ ছিল বজ্রপাত। ২০২১-২৫—এই পাঁচ বছরে বজ্রপাত, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও পাহাড়ধসে মোট প্রাণহানির প্রায় ৬০ শতাংশই হয়েছে বজ্রপাতে। আর আর্থিক ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে
লেখক বিশেষ প্রতিবেদক154K বার পড়া

দেশে গত পাঁচ বছরে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ ছিল বজ্রপাত। ২০২১-২৫—এই পাঁচ বছরে বজ্রপাত, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও পাহাড়ধসে মোট প্রাণহানির প্রায় ৬০ শতাংশই হয়েছে বজ্রপাতে। আর আর্থিক ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বন্যায়।
‘দুর্যোগের ধরণ, ক্ষয়ক্ষতি ও অগ্রাধিকার’ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সেখানে পাঁচ বছরের বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, বজ্রপাত, ভূমিকম্প ও পাহাড় ধস—এই ছয় ধরনের দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে বজ্রপাতকে দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রাধিকার তালিকার এক নম্বরে রাখা হয়েছে। ৬ অক্টোবর সংসদীয় কমিটির বৈঠকে ওই প্রতিবেদন দেওয়া হয়।



