দরপত্র ছাড়াই বালু উত্তোলনের জন্য সুনামগঞ্জের যাদুকাটা নদীর দুটি বালুমহালের দখল বিএনপির এক নেতাকে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। ভূমি মন্ত্রণালয়ের বিশেষ আদেশে ‘ক্ষতিগ্রস্ত’ দেখিয়ে জেলার সবচেয়ে বড় এই বালুমহালের দখল গতকাল সোমবার বিকেলে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়।
ওই বিএনপি নেতার নাম নাছির মিয়া। তিনি তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সুনামগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।