পথচারীদের রাস্তা পারাপার হওয়া জেব্রা ক্রসিংয়ের নিকটে কালো রঙের বোরকা পরা এক নারীকে ঘিরে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য। তাঁর মধ্যে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে আছেন।
ঘেরাওয়ের মধ্যে কালো পোশাক পরা ওই নারীকে আরবি ভাষায় বলতে শোনা যায়, ‘আমি হত্যা করিনি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমি হত্যা করিনি।’ তিনি আরও চিৎকার করে বলেন, ‘হারাম। হারাম। হারাম। হারাম। আমি হত্যা করিনি...আমি তোমাদের ক্ষমা করব না...এটা অবিচার।’