National
সড়ক–মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে: গোলাম পরওয়ার
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের সড়ক–মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের প
লেখক নিজস্ব প্রতিবেদক37K বার পড়া

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের সড়ক–মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।
আজ মঙ্গলবার সকাল এক বিবৃতিতে এ কথা বলেন গোলাম পরওয়ার। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি দেওয়া হয়। গোলাম পরওয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিবৃতিটি পোস্ট করা হয়।



