রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম–পরিচয় এখনো জানা যায়নি।
আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
ওসি জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা সকালে ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।