National
‘নাই’ শব্দের মানে খুঁজতে গিয়ে জানলাম প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশের কথা
ঘটনা রোববারের। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছেন, খবরটি জানতাম। দেখা করার পর ইশরাক বেরিয়ে গেছেন, সে খবরও ছিল। তবে ভেতরে কী আলোচনা হয়েছে, সেটা জানতাম না।
লেখক মোহাম্মদ মোস্তফা69K বার পড়া

ঘটনা রোববারের। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেছেন, খবরটি জানতাম। দেখা করার পর ইশরাক বেরিয়ে গেছেন, সে খবরও ছিল। তবে ভেতরে কী আলোচনা হয়েছে, সেটা জানতাম না।
বিষয়টি সম্পর্কে জানতে পারেন, এমন এক ব্যক্তিকে বারবার ফোন করছিলাম। তিনি কিছুতেই বলতে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে বললেন, ‘নাই’।



