National
প্রথমবারের মতো ইউএনও সম্মেলনের উদ্যোগ
দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের শুরুতে বা কাছাকাছি সময়ে রাজধানী ঢাকায় এ সম্মেলনে হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন, এমনটাই
লেখক বিশেষ প্রতিবেদক73K বার পড়া
দেশে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্মেলনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের শুরুতে বা কাছাকাছি সময়ে রাজধানী ঢাকায় এ সম্মেলনে হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন, এমনটাই পরিকল্পনা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ইউএনও সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে প্রতিবছর ঢাকায় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এতে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসংক্রান্ত বিষয়ে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে ইউএনও সম্মেলনে একইভাবে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।



