National
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ৯৯ তম বার পেছাল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছাল। এ নিয়ে ৯৯তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত।
লেখক নিজস্ব প্রতিবেদক106K বার পড়া

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছাল। এ নিয়ে ৯৯তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত।
আজ সোমবার মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি।
এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।



