মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইশরাক হোসেন। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, তাঁরা ইশরাক হোসেনের পদত্যাগপত্র পেয়েছেন। আজই প্রজ্ঞাপন হতে পারে।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক পদত্যাগ করার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি রাষ্ট্রপতি গ্রহণ করেন। পরে সে বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।