হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ১০ দিনে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১২৬টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৭টি।
আজ সোমবার সন্ধ্যা সাতটার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগের দিন রোববার সন্ধ্যায় দেওয়া তথ্যে ১১৮টি ফ্লাইটে চলাচলে বিঘ্নের কথা জানানো হয়েছিল। তখন ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২।