National
বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত
বাড়ির সামনেই ওত পেতে ছিল দুর্বৃত্তরা। ঘর থেকে বের হয়ে সামনের দিকে যেতেই তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা ফখরুল আলম ওরফে রতনকে (৫০) উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয় লোকজন।
লেখক সংবাদদাতা, প্রতিনিধি199K বার পড়া

বাড়ির সামনেই ওত পেতে ছিল দুর্বৃত্তরা। ঘর থেকে বের হয়ে সামনের দিকে যেতেই তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা ফখরুল আলম ওরফে রতনকে (৫০) উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয় লোকজন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আজ সোমবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফখরুল আলমকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



