National
চুয়েটের অচলাবস্থা নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে তদন্ত অথবা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর দেওয়া এক
লেখক সংবাদদাতা153K বার পড়া

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে তদন্ত অথবা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সই করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
চিঠিতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর সংকটের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশমালাও মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ চিঠির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।



