চট্টগ্রামের পটিয়ায় দুর্গাপূজার মণ্ডপে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা ও এর ফলে একটি পরিবারের দুর্ভোগ তুলে ধরা হয়েছে। ‘পথেই জীবন’ নামের এই থিম দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন দর্শনার্থীরা।
সড়কে পড়ে আছেন দুর্ঘটনায় আহত এক তরুণ। পাশে তাঁর মা দুই হাত তুলে প্রার্থনা করছেন দেবী দুর্গার কাছে। কোথাও অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিকে নেওয়া হচ্ছে, কোথাও দুর্ঘটনার দৃশ্যের পাশে লেখা ‘ধীরে চলুন, জীবন মূল্যবান’। সড়ক দুর্ঘটনার এমন নানা চিত্র তুলে ধরা হয়েছে চট্টগ্রামের পটিয়ার একটি পূজামণ্ডপে।