National
পানাম নগরী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা ও জামদানি শাড়ি দেখে মুগ্ধ
সারি সারি পুরোনো ভবন, প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের নানা স্মারক দেখতে প্রতিদিনই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরী যান দেশি-বিদেশি পর্যটকেরা। এবার ঐতিহাসিক এই নগরী ঘুরে মুগ্ধতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্র
লেখক মাহবুব আলম193K বার পড়া

সারি সারি পুরোনো ভবন, প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যের নানা স্মারক দেখতে প্রতিদিনই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরী যান দেশি-বিদেশি পর্যটকেরা। এবার ঐতিহাসিক এই নগরী ঘুরে মুগ্ধতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিনিধিদল নিয়ে পানাম নগরীতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। নগরীর ৩৩ নম্বর ভবন থেকে পরিদর্শন শুরু করেন তিনি। এরপর ঐতিহাসিক নগরীর বিভিন্ন ভবন ও স্থাপনা ঘুরে দেখেন। অল্প সময় অবস্থান করলেও পানাম নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।



