চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ চালুর পর যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। পর্যটননির্ভর এই রেলপথে চালু হয়েছে চার জোড়া আন্তনগর ট্রেন। চলতি মাসে চালু হচ্ছে আরও এক জোড়া ট্রেন। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী ট্রেনে করে কক্সবাজার যাতায়াত করছেন।
তবে জনপ্রিয় এই রেলপথে একের পর এক দুর্ঘটনা ঘটছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ১০১ জনের। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত হচ্ছেন যাত্রী ও রেলকর্মীরা। লেভেল ক্রসিংয়ে অন্য যানবাহনের সঙ্গে চারটি সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ১০ জনের।