National
ঢাকা রামকৃষ্ণ মঠে কুমারীপূজা, দেবীর আসনে ছয় বছরের ইজ্জা
রাজধানীর ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ সোমবার মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা। সকাল সাড়ে ৯টায় মহা অষ্টমীর বিহিতপূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ঢাক, কাঁসর ও ঘণ্টার ধ্বনি এবং ভক্তদের উলুধ্বনির মধ্য দি
লেখক নিজস্ব প্রতিবেদক183K বার পড়া

রাজধানীর ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ সোমবার মহা অষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা। সকাল সাড়ে ৯টায় মহা অষ্টমীর বিহিতপূজার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ঢাক, কাঁসর ও ঘণ্টার ধ্বনি এবং ভক্তদের উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয় কুমারীপূজার আয়োজন। ছয় বছর বয়সী ইজ্জা চক্রবর্তীকে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে পূজা করা হয়। শাস্ত্রমতে, তাঁর পূজার নাম উমা।
সকাল ৯টা ৫০ মিনিটে ইজ্জাকে পূজামঞ্চে অধিষ্ঠিত করা হয়। এরপর পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে চলে পূজার আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ১০টায় কুমারীপূজা শেষ হয়।



