নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজনের কমিটি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার।
উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিপন (৪২) পাইস্কা এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং পেশায় ছিলেন কাঠ ব্যবসায়ী। তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।