National
অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছর করে কারাদণ্ড, অর্থদণ্ড ৯২৬ কোটি টাকা
আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
লেখক নিজস্ব প্রতিবেদক127K বার পড়া

আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে ২২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ টাকার বেশি অর্থ পাচার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলার দুটি ধারায় দুজনের এই কারাদণ্ড হয়েছে। পাশাপাশি অর্থ পাচারের দায়ে তাঁদের ৯২৬ কোটি টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।



