National
প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক সৌদিপ্রবাসীর বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে পরিবারের সদস্যদের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন গতকাল রোববা
লেখক প্রতিনিধি172K বার পড়া

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক সৌদিপ্রবাসীর বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে পরিবারের সদস্যদের চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন গতকাল রোববার সকালে এলাকায় মানববন্ধন করেন।
প্রায় দুই সপ্তাহ আগে ওই বাড়ির প্রবেশপথে বেড়াটি দেওয়া হয়। তবে জামায়াতের ওই নেতার দাবি, যে জমিতে বেড়া দেওয়া হয়েছে, সেটি তাঁর পারিবারিক কবরস্থান।



