শরীয়তপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায় যাওয়ার পর চালক ও তিন নারীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মামলার পর চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে শরীয়তপুর পৌরসভার পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আটক চালকের নাম মো. বাদশা (৩৫)। তিনি ডামুড্যা উপজেলার ইউএনও সালাউদ্দীন আইয়ুবীর গাড়ি চালাতেন।