কুমিল্লা নগরের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী আবু কাউছারকে (৪৩) হত্যার ঘটনায় তাঁর বড় ভাই কবির হোসেনের করা মামলার এজাহারে হামলার বিস্তারিত বর্ণনা উঠে এসেছে। এতে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জেরে আপস-মীমাংসার কথা বলে কাউছার ও তাঁর সহযোগীদের ডেকে নেওয়া হয়েছিল। তাঁরা নির্ধারিত স্থানে পৌঁছালে অটোরিকশার গতি রোধ করেন আসামিরা।
এরপর ধারালো অস্ত্র দিয়ে কাউছারের ওপর হামলা চালানো হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে আহত হন অটোরিকশাচালক মাসুমও।