ঘরে রয়েছে কয়েকটি বাতি। এর সঙ্গে চলে দুটি ফ্যান আর একটি ফ্রিজ। এ ছাড়া রয়েছে আইপিএস। গত আগস্টে এসবের জন্য বিদ্যুৎ বিল আসে ১ হাজার ৩২৬ টাকা। আগের কয়েকটি মাসেও এর কাছাকাছি বিল ছিল। তবে সেপ্টেম্বরে হঠাৎ বিদ্যুৎ বিল একলাফে ছাড়িয়েছে লাখ টাকা।
এমনই ঘটনা ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়ির পল্লী বিদ্যুতের এক গ্রাহকের ঘরে। সাধারণ আবাসিক গ্রাহক হয়েও হঠাৎ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল পেয়ে হতবাক তিনি।