কয়েক বছর আগেও গল্প-উপন্যাসের বই কিনতে কিশোরগঞ্জের ভৈরবের বইয়ের দোকানে যেতেন সরকারি হাজী আসমত কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম। সব বই পাওয়া না গেলেও কিছু বই পাওয়া যেত। কিন্তু এখন আর পরিস্থিতি আগের মতো নেই। দোকানগুলোতে সাহিত্যের বই কমে গেছে।
আফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, একসময় বইয়ের দোকানে গল্প, উপন্যাস ও অন্যান্য সাহিত্যবিষয়ক বইয়ের আলাদা তাক থাকত। এখন সেই জায়গা দখল করেছে বিভিন্ন শ্রেণির পাঠ্য সহায়ক ও গাইড বই। সাহিত্যের কিছু বই থাকলেও সেগুলোর ঠাঁই হচ্ছে পেছনের ঘরে কিংবা আড়ালের তাকে।