National
এমপির নেতৃত্বে পদ্মায় ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, আটক ৪১
মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নেতৃত্বে পরিচালিত অভিযানে হামলা চালিয়েছেন জেলেরা। এ সময় জেলেদের ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৪১ জন জ
লেখক প্রতিনিধি170K বার পড়া

মা ইলিশ রক্ষায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নেতৃত্বে পরিচালিত অভিযানে হামলা চালিয়েছেন জেলেরা। এ সময় জেলেদের ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৪১ জন জেলেকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোরে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর কলিকাল চরে এ ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ (সদর ও জাজিরা) আসনের বিএনপির সংসদ সদস্য সাঈদ আহমেদ। ঘটনার সময় তিনি মৎস্য কর্মকর্তাদের সঙ্গে একটু দূরে স্পিডবোটে অবস্থান করছিলেন।



