National
জেলেপাড়ায় সারা বছর টানাটানির সংসার, দুর্গাপূজায় আনন্দের কমতি নেই
সারা বছর নদী, খাল-বিল ও অন্যের জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাঁরা। কেউ নিজের ধরা মাছ বাজারে বিক্রি করেন, কেউ পাইকারি বাজার থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করেন। কেউ আবার অন্যের জলাশয়ে মাছ ধরার কাজ করেন। তাঁদের অন
লেখক আব্দুল মোমিন101K বার পড়া
সারা বছর নদী, খাল-বিল ও অন্যের জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তাঁরা। কেউ নিজের ধরা মাছ বাজারে বিক্রি করেন, কেউ পাইকারি বাজার থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করেন। কেউ আবার অন্যের জলাশয়ে মাছ ধরার কাজ করেন। তাঁদের অনেকের সংসার চলে টানাপোড়েনের মধ্য দিয়ে। তবু শারদীয় দুর্গাপূজা এলেই বদলে যায় মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী জেলেপাড়ার চিত্র।
সীমিত সামর্থ্যের মধ্যেও ঘরে ঘরে শুরু হয় উৎসবের প্রস্তুতি। নতুন পোশাক কেনা, পূজার উপকরণ সংগ্রহ আর পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে সময় কাটানোর প্রত্যাশায় মুখর হয়ে ওঠেন এ পাড়ার বাসিন্দারা।



