ছোটবেলায় দেখেছেন, টাকার অভাবে গ্রামের অনেক মানুষ চিকিৎসা করাতে পারেন না। সেই অভিজ্ঞতা থেকেই চিকিৎসক হলে গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন সমর চন্দ্র পণ্ডিত (এস সি পণ্ডিত)। চিকিৎসক হওয়ার পর সেই স্বপ্ন বাস্তবায়নে নেমেছেন তিনি।
ছয় বছর ধরে নিজ গ্রাম টাঙ্গাইলের কালিহাতীর কুষ্টিয়ায় মাসে দুই দিন বিনা মূল্যে রোগী দেখেন সমর চন্দ্র পণ্ডিত। এ ছাড়া টাঙ্গাইলের সন্তোষে মাসে এক দিন রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেন তিনি।