National
দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।
লেখক নিজস্ব প্রতিবেদক72K বার পড়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন।
আজ সোমবার সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ কথা জানান। দুপুর দুইটায় তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানান।
পোস্টে ইশরাক হোসেন লিখেছেন–
‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।



