কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের পাশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) গড়ে উঠছে কোরাল বিচ রিসোর্ট। আগুনে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট থেকে হেঁটে মাত্র এক মিনিটের পথ। টুপটুপের মতো এ রিসোর্টেও নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, নেই প্রয়োজনীয় কোনো সনদ।
গতকাল রোববার দুপুরে রিসোর্টটিতে গিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্রও পাওয়া যায়নি। প্রায় ১০ বিঘা জমিতে স্থাপনাটি গড়ে তোলা হচ্ছে। দোতলা একটি ভবন হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, সামনে আরও অবকাঠামো হবে। ধাপে ধাপে সব সনদ সংগ্রহ করা হবে।