‘ভালো করে বাজাও, আমি গান করব, আরতি দেব, নাচব।’ বাদ্যযন্ত্রীদের উদ্দেশ্যে এ কথা বলেই দর্শকসারি থেকে উঠে দুর্গাপ্রতিমার সামনে আরতি দিতে যান অর্চনা রানী। এর মধ্যে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের নামাপাড়া দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। অর্চনা রানীর বাড়িও ওই গ্রামে।