National
১০ সচিবের দপ্তর বদল, কে কোথায় গেলেন
প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে বাণিজ্য, নৌপরিবহন, মুক্তিযুদ্ধবিষয়ক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় নদী রক্ষা কমিশন ও পরিকল্পনা
লেখক নিজস্ব প্রতিবেদক44K বার পড়া

প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে বাণিজ্য, নৌপরিবহন, মুক্তিযুদ্ধবিষয়ক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় নদী রক্ষা কমিশন ও পরিকল্পনা কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।



