National
ওয়েবসাইট, গোপন টেলিগ্রাম গ্রুপে মাদক বিক্রি, ‘টার্গেট’ দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির একটি চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই মাদক বিক্রি চক্রের রয়েছে ওয়েবসাইট ও গোপন ‘টেলিগ্র
লেখক নুরুল আমিন68K বার পড়া

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির একটি চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই মাদক বিক্রি চক্রের রয়েছে ওয়েবসাইট ও গোপন ‘টেলিগ্রাম গ্রুপ’। সেখানে সহজেই পাওয়া যায় ‘কুশ’ ও ‘সিনথেটিক গাঁজা’।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, অনলাইনে মাদক কেনাবেচার একটি চক্র গড়ে উঠেছে। সেই চক্রের বেশির ভাগ সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা ক্যাম্পাসে ঘুরে ঘুরে মাদক সেবন করেন—এমন শিক্ষার্থীদের মধ্যে ‘ভিজিটিং কার্ড’ বিতরণ করেন। সেই কার্ডে ‘কিউআর কোড’ থাকে। সেটি স্ক্যান করলে আগ্রহী ব্যক্তিকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি গোপন টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়।



