National
তরুণের মুখে স্প্রে করেন পাশে বসা দুই নারী, হাতিয়ে নেওয়া হয় লাখ টাকা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওই তরুণ ঘরে ফিরেছেন। তাঁর দাবি, একটি অটোরিকশায় পাশে বসা দুই নারী তাঁকে অজ্ঞান করে ১ লা
লেখক প্রতিনিধি104K বার পড়া

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ওই তরুণ ঘরে ফিরেছেন। তাঁর দাবি, একটি অটোরিকশায় পাশে বসা দুই নারী তাঁকে অজ্ঞান করে ১ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।
গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মনু মিয়ার মসজিদ এলাকা থেকে ওই তরুণকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জ্ঞান ফেরার পর আজ রোববার সকালে তিনি হাসপাতাল থেকে ঘরে ফেরেন।



