National
সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার
দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে
লেখক নিজস্ব প্রতিবেদক156K বার পড়া

দুর্নীতির অভিযোগে করা মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। ১৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিশ্চিত করেছে।
আজ রোববার দুদকের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেলে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।



