National
চাকরির আশ্বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, মূল অভিযুক্তকে জুতাপেটা করে থানায় সোপর্দ
হবিগঞ্জের চুনারুঘাটে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মূল অভিযুক্ত বাসির মিয়াকে (২৬) আটকের পর জুতাপেটা করে ওই তরুণী ও তাঁর বোন চুনারুঘাট থানায় সোপর্দ করেন।
লেখক নিজস্ব প্রতিবেদক168K বার পড়া

হবিগঞ্জের চুনারুঘাটে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মূল অভিযুক্ত বাসির মিয়াকে (২৬) আটকের পর জুতাপেটা করে ওই তরুণী ও তাঁর বোন চুনারুঘাট থানায় সোপর্দ করেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর শিল্প এলাকার একটি কারখানায় কাজ করতেন। সেখানেই শায়েস্তাগঞ্জের রমাপুর গ্রামের বাসির মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্প্রতি চাকরিচ্যুত হন ওই তরুণী।



