National
পাশাপাশি কবরে মা ও দুই শিশুসন্তানকে দাফন
জানাজা শেষ। পাশাপাশি তিনটি কবর। একে একে মা ও তাঁর দুই শিশুসন্তানকে দাফন করা হলো। এক সড়ক দুর্ঘটনায় মায়ের সঙ্গে না–ফেরার দেশে দুই সন্তানও। স্ত্রী–সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ প্রভাষক শহিদুল ইসলাম। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা
লেখক প্রতিনিধি135K বার পড়া

জানাজা শেষ। পাশাপাশি তিনটি কবর। একে একে মা ও তাঁর দুই শিশুসন্তানকে দাফন করা হলো। এক সড়ক দুর্ঘটনায় মায়ের সঙ্গে না–ফেরার দেশে দুই সন্তানও। স্ত্রী–সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ প্রভাষক শহিদুল ইসলাম। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারও নেই।
গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩০), ছেলে রিশাদ মিয়া (১২) ও মেয়ে তুবা (৭)। আজ রোববার সকালে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



