National
কারও হাতে বন্দুক, কারও টর্চলাইট, ২০ সেকেন্ডেই দোকানিকে গুলি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে জামায়াত কর্মী মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
লেখক নিজস্ব প্রতিবেদক90K বার পড়া

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে জামায়াত কর্মী মো. মিজানুর রহমান ওরফে নিজামকে গুলির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
মিজানুর রহমান পেশায় মুদিদোকানি। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে দোকানে ঢুকে তাঁকে গুলি করা হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভিডিও চিত্র দেখে এরই মধ্যে একাধিক অস্ত্রধারীর পরিচয় আমরা শনাক্ত করেছি। আশা করছি শিগগিরই হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।মোহাম্মদ শামসুজ্জামান, ওসি, বেগমগঞ্জ থানা।



