National
মুখোশ পরে এসে ককটেল বিস্ফোরণ, এরপর দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জামায়াতের এক কর্মীকে তাঁর দোকানে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি করার আগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গতকাল রোববার রাতে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে এ
লেখক নিজস্ব প্রতিবেদক131K বার পড়া
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জামায়াতের এক কর্মীকে তাঁর দোকানে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি করার আগে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। গতকাল রোববার রাতে উপজেলার ১ নম্বর আমানউল্লাহপুর ইউনিয়নের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত কর্মীর নাম নিজাম উদ্দিন (৩৭)। জিনু মার্কেটে তাঁর একটি মুদিদোকান রয়েছে। তাঁর বুক ও পেটে গুলি লেগেছে। তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



